মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। নৌকার বিজয় বন্ধ করা যাবে না। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করতে পারবেন, কিন্তু ভোটে বিজয়ী হতে পারবেন না, নৌকার পথসভায় এসব কথা বললেন ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। তিনি বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ফাজিল মাদরাসা প্রাঙ্গনে নৌকার পথসভায় এসব কথা বলেন।
পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের বর্তমান এমপি নৌকার প্রার্থী আব্দুল হাই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দেবেন।
৫ নং ওয়ার্ড কাউন্সিলর মুসা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, বগুড়া ইউপি চেয়ারম্যান ইসলাম শিমুল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারন সম্পাদক বাবু হোসেন, সাবেক সভাপতি দিনার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ।
এছাড়াও পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিল রবিউল ইসলাম লাল্টু সঞ্চালনায় সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইকু শিকদারের নেতৃত্বে আরো একটি পথসভা অনুষ্ঠিত হয়। এর শহরের হল মার্কেট থেকে শিকদার ওয়াহিদুজ্জামান ইকু'র নেতৃত্বে নৌকার বিশাল মিছিল বের করা হয়।





