Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

admin • 08 Nov 2024, 09:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ নভেম্বর) জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

 

নিহতরা হলেন, সিংগাইর উপজেলার ইরতা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এসময় আহত হয়েছেন ইরতা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

 

ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় পিকআপের চালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।