Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘মানসিক চাপে’ ছাত্রলীগ নেতার আত্মহত্যা

admin • 18 Nov 2023, 09:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘মানসিক চাপে’ ছাত্রলীগ নেতার আত্মহত্যা

গ্যাস ট্যাবলেট খেয়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল লিমন (২২) আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে তার লাশ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার আগে ফেসবুকে তিনি একটি পোস্ট দেন।

 

লিমন উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের আব্দুল জলিল আকনের ছেলে। রাজনীতির পাশাপাশি লিমন মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদের’ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।

 

জানা গেছে, মৃত্যুর আগে শুক্রবার রাতে লিমন ফেসবুকে ‘হয়তো হবে না আর একসঙ্গে পথচলা’ ক্যাপশন দিয়ে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তোলা বেশকিছু ছবি পোস্ট করেন। সেদিন রাতেই তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

 

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী লিমনের কাছে ‘নগদ’ কর্তৃপক্ষের টাকা পাওনা ছিল। ইতোপূর্বে তার মা কিছু টাকা পরিশোধও করেছিলেন। বাকি টাকার জন্য মানসিক চাপে লিমন আত্মহত্যা করতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।