Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদ্রাসায় যাওয়ার পথে তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ

admin • 12 Dec 2024, 09:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদ্রাসায় যাওয়ার পথে তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তারা। গতকাল বুধবার রাতে নিখোঁজ দুই শিশুর বাবা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ তিন শিশু হলো– চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত আরও বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীরা রোববার বাড়ি থেকে মাদ্রাসায় আসে। ওইদিন শাহীন আলী বাকী দুজনকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়া যায়। সেখানে রাতে থাকার পর সোমবার আবারও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। জিডির পর নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।’

 

বিদিরপুর দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক মো. নুরুজ্জামান বলেন, ওই তিন শিক্ষার্থী মাদ্রাসায় না আসায় খোঁজ নেওয়ার চেষ্টা করি আমরা। পরে জানতে পারি তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে আমরাও বিভিন্ন জায়গায় খোঁজ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।