Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, আটক ২

admin • 09 Feb 2024, 07:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, আটক ২

মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

 

নিহতের নাম নুপুর বেগম। তিনি পৌরএলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে এবং একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার নিহত ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যায়। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই গৃহবধূ পুনরায় অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন এবং এই ঘটনায় নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদকে আটক করে পুলিশ।

 

নিহতের বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হাসপাতালে ভর্তি করেছে। তাই সে মারা গেছে। আমি তাদের বিচার চাই।

 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্বামী ও তার ননদকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।