Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদক মামলায় মা-ছেলের ১০ বছরের জেল

admin • 08 Aug 2023, 06:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদক মামলায় মা-ছেলের ১০ বছরের জেল

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মা-ছেলেকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছেন।

মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনা আনোয়ারপুর গ্রামের কেরুর টেডি কোয়াটারের ফজলুর রহমানের স্ত্রী রহিমা বেগম ও ছেলে সাগর হোসেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনা আনোয়ারপুর গ্রামের কেরুর টেডি কোয়াটারের ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। ঘরের ভেতর স্টিলের বাক্স থেকে বস্তায় রাখা ১৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ রহিমা বেগমকে আটক করে। সাগর হোসেন এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন একই বছরের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার দুপুরে ৬ জন সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।