Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর খেলাধুলা

মাদক থেকে দূরে থাকতে মেলান্দহে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin • 16 Aug 2023, 06:43 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদক থেকে দূরে থাকতে মেলান্দহে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলায় বাড়ে বল, মাদক ও মোবাইল গেম ছেড়ে খেলতে চল স্লোগানে জামালপুরের মেলান্দহে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে হৃদয়ে ৫নং চর এর আয়োজনে সাধুপুর জমশের আলী মুন্সী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী মোফাজ্জল হোসেন খেলাটির উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী খেলায় তরুণ সপ্নের টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সুপার কিংস টিম। আট দলের অংশগ্রহণে উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ফাইনাল এ মাসেই অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী এ ম্যাচের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: আহসান হাবিব শিশির। জাকিরুল ইসলামের আহ্বায়কে ইঞ্জি: মনিরুজ্জামান নিলয়ের সাথে খেলাটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন ঐ এলাকার তরুন সমাজ।

মো. ফয়সালের রেফারিতে খেলাটি নির্ধারিত ৭০ মিনিট কমপ্লিট হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় সুপার কিংস স্পোর্টিং ক্লাব।

খেলা নিয়ে টুর্নামেন্ট পরিচালক ইঞ্জি: মনিরুজ্জামান নিলয় বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। খেলাধুলার মাধ্যমে মাদককে না বলতে হবে।

 

সমাজকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। উদ্বোধনী ম্যাচের সাথে টুর্নামেন্টের সকল খেলা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল পরিকল্পনা সম্পন্ন হয়েছে। খেলায় ম্যাচ রেফারিরা যে সিন্ধান্ত নেবে সেটি খেলোয়াড়দের মেনে চলারও আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।