Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাতুয়াইলে আসিয়ান পরিবহনের বাসে আগুন

admin • 09 Nov 2023, 08:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাতুয়াইলে আসিয়ান পরিবহনের বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে মাদরাসা বাজার রোডে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

   

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।