Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাঝরাতে শীতার্তদের পাশে ইউএনও

admin • 02 Jan 2023, 08:52 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাঝরাতে শীতার্তদের পাশে ইউএনও

কুষ্টিয়ার খোকসায় মাঝরাতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রিপন বিশ্বাস।

 

রবিবার (১জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে তীব্র শীতের মধ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রশংসায় ভারছেন ইউএনও।

ইউএনও মিরর অব বাংলাদেশকে জানান, আমরা যখন বাসাবাড়িতে দামি কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে বাসস্ট্যান্ড, রেলস্টেশনে বসে নিরাবরণ রাত কাটায়।

 

সেসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুঁটাতে পেরে বেশ ভালো লাগছে। এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।