Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

admin • 05 Jul 2023, 10:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুর সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সৈয়দপুর-১০ মাইল মহাসড়কে নতুনভুষি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১০ মাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।