Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মা হারালেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল

admin • 20 May 2024, 02:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মা হারালেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল

মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) আর নেই। রোববার (১৯ মে) দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ মে) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা জামিল নিজেই জানিয়েছেন মায়ের মৃত্যর খবর। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন… আমিন।’

জানা যায়, রোববার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামিলের কাছের কয়েকজন নির্মাতা ও সহকর্মী।

প্রসঙ্গত, ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক বাংলা নাটকে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন জামিল। অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মী অভিনয়শিল্পী ও পরিচালকের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।