মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী সজিব দাসের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা শহরস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ইসলামি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু সালেহ চৌধুরীসহ ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।
ঐ ঘটনায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। কটূক্তিকারী সজিব দাস ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।





