Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মহানবী (সা.) কে কটূক্তি, আ.লীগ সমর্থক গ্রেফতার

admin • 05 Oct 2024, 02:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মহানবী (সা.) কে কটূক্তি, আ.লীগ সমর্থক গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজবাড়ীর পাংশা থানা থেকে আওয়ামী লীগের সমর্থক সিরাজুল সরদারকে গ্রেফতার করেছে ডিবি ও খোকসা থানা পুলিশ।  শুক্রবার (৪ অক্টোবর) রাতে ডিবি পুলিশ ও খোকসা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, মহানবী (সা.) কে কটূক্তির ঘটনায় খোকসা থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তাজিবুল উম্মা ট্রাস্ট বাংলাদেশ কুষ্টিয়া শাখার চেয়ারম্যান হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ।

জানা যায়, আওয়ামী লীগের সমর্থক সিরাজুল সরদার ও বিএনপি সমর্থক মিন্টু মালের কথা কাটাকাটি হয়। এ সময় সিরাজুল সরদার মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করেছেন প্রচার করেন রেন্টু মাল। এ ঘটনায় তাজিবুল উম্মা ট্রাস্ট বাংলাদেশ কুষ্টিয়া শাখার চেয়ারম্যান হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ খোকসা থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। তবে কটূক্তিকারী গ্রেফতার হওয়ায় কর্মসূচি স্থগিত করেন তিনি। 

খোকসা থানার ওসি ইন্সপেক্টর আননুর জায়েদ বলেন, কটূক্তিকারী গ্রেফতার হওয়ায় কর্মসূচি স্থগিত করেছেন মাওলানা সাঈদ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।