Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

admin • 12 Aug 2023, 08:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নামাজরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদিন (৫৫)।

শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের সময় কমলগঞ্জের মুন্সিবাজার এলাকার একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদিন কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জয়নাল আবেদিনের মামাতো ভাই কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু বলেন, জয়নাল তার পরিবারকে নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় তার শ্যালকের বিয়েতে যান।

 

শুক্রবার বরযাত্রায় যাওয়ার সময় একটি মসজিদে জুমার নামাজরত অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিনকে মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

জয়নাল আবেদিনের স্ত্রী ব্রাহ্মণবাজারের গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।