Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

admin • 10 Sep 2024, 02:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ময়লা আবজর্নার ভাগাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর রোড়ের একটি ময়লা ভাগাড়ে শিশুটির মরদেহ পাওয়া যায়।

 

পুলিশ বলছে, কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

 

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন বলেন, ‘একটি নবজাতকের মরদেহ পাওয়া যায় ময়লার ভাগাড়ে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে দেওয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।