Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ময়মনসিংহে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

admin • 17 Oct 2024, 09:15 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মুক্তাগাছা থানা পুলিশ তনুকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) পৌর শহরের থানা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি তিনি।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব মহিলা লীগ নেত্রী তনু নানা কারণে নিজ এলাকার বিতর্কিত। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ওঠার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে আত্মগোপনে চলে যান তনু। মঙ্গলবার প্রকাশ্যে এলেই তাকে গ্রেফতার করে পুলিশ।

 

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করে তনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।