Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

admin • 14 Nov 2023, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ ১২ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশুসহ ১০ জনের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি পাঁচ শিশু হলো মীম, রাহিম, সোলেমান, ইয়াসিন, মানিক।

 

অন্যরা হলেন তরিকুল (৩০), সোহেল (৪৫), ইসমাইল (৩৩), কহিনুর ( ৪০), সালমা (৩৪)।

 

পুলিশ জানিয়েছে, কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করেন। তার ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।