ময়মনসিংহ সদর থানাধীন পাটগোদাম এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, র্যাব-১৪ ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানেরর নেতৃত্বে জেলার সদর থানাধীন পাটগোদাম নিজামি ট্রাভেলসের সামনে থেকে নগদ টাকা ও গাঁজা খাওয়ার সরঞ্জামাদিসহ ছিনতাইকারী রাকিবুল হাসান রাকিবকে গ্রেফতার করা হয়।
আসামিকে টহল টিমের মাধ্যমে আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।





