কুষ্টিয়ার নবাব সিরাজ উদ দৌলা সড়কের একপাশ জুড়ে বালি রেখে রাস্তা বন্ধ করেছে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ। (৩রা ফেব্রুয়ারী ) শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া মডেল থানার সামনে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ সড়কের উপর বালি রেখে রাস্তা বন্ধ করে রাখে। এতে দুভোর্গে পরেন যানবহনসহ পথচারীরা ।
এতে সড়কটির ডিভাইডার থেকে একপাশ জুড়ে কোনো যান চলাচলের সুযোগ পাচ্ছেনা যানবহনসহ পথচারীরা। একপাশ দিয়ে ক্রসিং করছে পৌর বাজারে আসা কাচামাল ও মাছের ট্রাক, পিকআপ সহ অন্যান্য যানবহন।
পথচারী এক মোটর কার চালক বলেন, "এভাবে প্রধান সড়কের একপাশ রাস্তা বন্ধ করে ভোগান্তির কোনো মানে হয়না, কোনো অবিবেচক ব্যাক্তি ছাড়া এমন কাজ হতে পারেনা "
সংবাদ সংগ্রহকালীন স্থানীয় নাইটগার্ডদের কাছে এবং পথচারীদের কাছে প্রশ্ন করলে কেউ উত্তর দিতে পারছেনা। বালির মালিকের পরিচয় পাওয়া যায়নি।
কারাএখানে মধ্যরাতে বালি ফেললো এটাও উপস্থিত কেউ বিষয়টি জানেনা। বালির আনুমানিক পরিমাণ এক ট্রাকের বেশি হবে উপস্থিত এক ট্রাকচালকের অনুমান।
শহরের প্রধান সড়কে থানার সামনে এভাবে রাস্তা বন্ধ নিয়ে যানবহন চালকের বিরক্তিকর মনোভাব ও অভিব্যক্তি প্রকাশ করছেন একে অপরের সাথে।





