Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মদ্যপ অবস্থায় স্ত্রীকে পেটাতেন সজল, অবশেষে মেরেই ফেললেন

admin • 01 Jul 2024, 08:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মদ্যপ অবস্থায় স্ত্রীকে পেটাতেন সজল, অবশেষে মেরেই ফেললেন

চট্টগ্রামের আনোয়ারায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) রাতে উপজেলার বারশত ইউনিয়নের বনিকপাড়া বাদল চৌধুরীর বাড়িতে হত্যার এ ঘটনা ঘটে। পরদিন সোমবার (১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামী সজল চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সজল চক্রবর্তী বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। আনোয়ারায় মামার বাড়িতে থাকতেন তিনি। পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্বজনরা জানান, নিহত ইমা দেবী চট্টগ্রাম নগরের একটি গার্মেন্টসে কাজ করতেন। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। কাজ না করে সবসময় মদ খেয়ে পড়ে থাকতেন সজল। আর স্ত্রীকে মারধর করতেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল বলেন, খবর পেয়ে ভোরে সজলের বাড়িতে যাই। যাওয়ার পর দেখি তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। সজল সবসময় মদ পান করতেন। ঘটনার সময়ও তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সজল চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।