Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মতিপ্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

admin • 17 Apr 2023, 07:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মতিপ্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার মতিপ্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৭ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে কিরণ নামে এক ফায়ার ফাঁইটার আহত হয়েছেন।

 

মতিপ্লাজা মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন চৌধুরী বলেন, মার্কেটে ৩২টি দোকান রয়েছে। এর মধ্যে আগুনে পাঁচটি গোডাউন ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগে বিকেলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।