Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভৈরবে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

admin • 02 Nov 2024, 06:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভৈরবে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

সারাদেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। 

নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে ভৈরব উপজেলা মিলনায়তনে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ভৈরব এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি। 

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সমবায় সমিতি ও মাল্টিপারপাস কো-অপারেটিভ এর বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয়  প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।