Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

admin • 08 Apr 2025, 08:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ নানা কর্মসূচীতে স্কাউট দিবস পালিত হয়েছে।

 

৮ এপ্রিল মঙ্গলবার সকালে বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্কাউট ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা স্কাউট ভবনেরর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভুরুঙ্গামারী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক এ টি এম খলিলুর রহমান,ভুরুঙ্গামারী উপজেলা স্কাউটের কমিশনার মোছাঃ বাদরে জাহান, উপজেলা স্কাউটের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন,রোভার স্কাউটস মো: বেলাল হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।