Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভূমি আইন সংশোধন সম্পর্কে যা বললেন মন্ত্রীপরিষদ সচিব

admin • 15 Nov 2022, 09:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভূমি আইন সংশোধন সম্পর্কে যা বললেন মন্ত্রীপরিষদ সচিব

বর্তমানে জমির দখলদারকে গুরুত্ব দেয়া হয়, আগামীতে এই আইন সংশোধন করা হবে। যেখানে নামজারির ক্ষেত্রে দখলদারকে কম গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন মিউটেনশনের ক্ষেত্রে দখলদার গুরুত্ব বহন করে। কিন্তু সংশোধন আইনে দখলদারকে গুরুত্ব কম দিয়ে বিবেচনা করা হবে।

 

কারণ অনেক সময় দুর্বলরা দখলে নাও থাকতে পারে। এ বিষয়ে ডিসি এসপি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যা আগামী দু-তিন বছরের মধ্যে আইনটি চূড়ান্ত করা হবে। এতে জমির জটিলতা অনেকাংশে কমে আসবে।’কৃষিখাতে নানা উন্নত জাত উদ্ভাবন করা হচ্ছে দাবি করে মন্ত্রীপরিষদ সচিব বলেন, নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে।

     

এতে আগামীতে যে খাদ্য ঘাটতির কথা বলা হচ্ছে, তার পূরণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এটাও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যা আগামী দু’ তিন মাসের মধ্যে শুরু হবে।’

   

মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদরপুর ও গোপালগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন এবং উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদের অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

   

অনুষ্ঠানে সভাপতি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সভায় মাদারীপুরসহ পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।