Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভুরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

admin • 06 Feb 2025, 08:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভুরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মেয়েদের শারিরীক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফ্রেরুয়ারী) দুপুরে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার আয়োজনে উপজেলার তিলাই ইউনিয়নের হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার সভাপতি আরিফুল ইসলাম আরিফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)আব্দুল গফুর, মোশারফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ।

 

দুটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে। হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ভেনু এবং তিলাই উচ্চ বিদ্যালয় মাঠ ভেনু। টুর্নামেন্টের উদ্বোধনি খেলায় অংশ গ্রহন করে হামিদা খানম বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম দক্ষিণ ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।