Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভিক্ষুকের বেঁচে থাকার স্বপ্ন আগুনে ভস্মীভূত

admin • 21 Aug 2024, 11:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিক্ষুকের বেঁচে থাকার স্বপ্ন আগুনে ভস্মীভূত

ভিক্ষুকের বেঁচে থাকার স্বপ্ন আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভিক্ষুকের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা ওই ভিক্ষুকের কষ্ট করে জমানো ৫০ হাজার টাকা পুড়ে গেছে।

 

বুধবার বেলা ২টার দিকে জোতপাড়া গ্রামের মৃত লকাই শেখের ছেলে ইসমাইল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ইসমাইল শেখের শ্যালক মো. মোতাহার প্রামাণিক জানান, সকালে তার দুলাভাই ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার মা তার দুলাভাইয়ের বাড়িতে ছিলেন। দুপুর ২টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা দেখে তার মা রুম থেকে বাইরে এসে চিৎকার করে লোকজন জড়ো করেন।

 

মুহূর্তের মধ্যেই আগুন সমস্ত ঘরে লেগে যায়। স্থানীয়রা জড়ো হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে কল করেন কিন্তু কল রিসিভ হয় না। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, ইসমাইল শেখের ভিক্ষা করে জমানো কষ্টার্জিত নগদ ৫০ হাজার টাকা, তার মেয়েদের সোনার গহনা, আসবাবপত্র, বসতবাড়ি আগুনে পুড়ে আনুমানিক প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।