Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাষা শহীদদের প্রতি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

admin • 21 Feb 2024, 04:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভাষা শহীদদের প্রতি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি। (২১ শে ফেব্রুয়ারি) বুধবার   রাত ১২ টা ১ মিনিটে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর কুষ্টিয়া কেন্দ্রীয়  শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  প্রগতিশীল আইনজীবী  সংগঠনটি

 

জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো: তানজিলুর রহমান এনামের নেতৃত্বে সংগঠনটির  সিনিয়র সদস্য অ্যাড. নিজাম উদ্দিনের পরিচালনায়  শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ,অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাড. কামরুল ইসলাম খোকন, অ্যাড. সেলিম সোহরাব খান, অ্যাড. মাহবুব রহমান, অ্যাড. মোখলেসুর রহমান পিন্টু, অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পললসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।