Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ

admin • 25 Sep 2024, 06:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে, ভারত বিজেপির অনুগ্রহপ্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, মাহফুজুর রহমান, হাসান মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: সৈকত আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া এসময় অন্যান্য বিভাগের বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।