Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ

admin • 03 Dec 2024, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই-কমিশনে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার  (০৩ ডিসেম্বর)  বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার আয়োজনে উপজেলার বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক হাফেজ আল মাসুম, বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সংগঠক আশিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, নয়ন হোসেন রবিন, মাশরাফুল ইসলাম ত্বিহা সহ অনেকে উপস্থিত ছিলেন।

মিজান/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।