Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাতিজার হাতে চাচা খুন

admin • 25 Jun 2024, 03:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভাতিজার হাতে চাচা খুন

চাচার পুকুরে মাছ ছাড়তে বাধা দেয়ায় ভাতিজার হাতে জীবন দিতে হলো চাচা আজাহার শেখের (৬০)। সোমবার (২৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

 

এর আগে ওইদিন বিকেলে সদরের চাপাতলা পূর্ব পাড়া গ্রামে নিজেদের পুকুরে মাছ ছাড়তে বাধা দেয়ায় ভাতিজা হুমায়ুন সেখ (৩৫) তার স্ত্রী সাবিনা বেগম (৩০)ও মা মমতাজ বেগম (৫৫) বাঁশের লাঠি ও ইট দিয়ে মারপিট করে আজাহার শেখকে। এ সময় আত্মরক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে চাপাতলা মুন্সি বাড়ির কাছে আসলে তিনি  জ্ঞান হারিয়ে ফেলেন।

 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আজাহারের ভাতিজা ফাতেমা বেগম ও ময়না বেগম জানান, আমরা দোষী হুমায়ুন, তার মা মমতাজ ও সাবিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।  

 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল চাপাতলা গ্রামে গিয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা হুমায়ুন তার স্ত্রী সাবিনা ও  মা মমতাজকে আটক করে থানায় নিয়ে আসে। এ ছাড়া আজহারের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।