Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

admin • 31 Jan 2024, 10:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় রাস্তা পার সময় অজ্ঞাত পরিবহনের চাপায় সোহেল খাঁন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের বড় নাওডুবি গ্ৰামের জাফর খানের ছেলে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি সোহেল খানকে চাঁপা দিয়ে পালিয়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।