Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রিজের পাশে পড়েছিল অটো চালকের গলাকাটা মরদেহ

admin • 30 Mar 2023, 02:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্রিজের পাশে পড়েছিল অটো চালকের গলাকাটা মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজের পাশ থেকে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পশ্চিম বালিচান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে বাদশা মিয়া (২৮)।

 

স্থানীয়রা জানান, সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবক অটোচালক বলে নিশ্চিত হওয়া গেছে। কিভাবে ও কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।