Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ

admin • 17 Feb 2025, 10:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকর্মী রুবেল হোসাইন নামে একজনের কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের রেলস্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুবেল হোসাইন শহরের পাওয়ার হাউজ রোড এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে জেলা বিএনপির নেতা-কর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

আহতের পরিবার ও আহত রুবেল হোসাইন অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাতে পৌর শহরের কাজীপাড়া এলাকার আমিনের সঙ্গে কথাকাটি হয়। এর জেরে এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। পরে বিষয়টি সমাধানের কথা হয় দু'পক্ষের মধ্যে। এর মধ্যে ওষুধ কিনতে রেলস্টেশন এলাকায় গেলে সেখানে ফের প্রতিপক্ষের লোকজন তাকে মারধর শুরু করে। আমিন ও ইয়াছিনসহ আরও ২০-২৫ জন লোক নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে তার কানে আঘাত করলে কান আলাদা হয়ে যায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আহত রুবেলের বড় ভাই আজিম মোল্লা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জড়িত আসামিদের আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।