Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

admin • 26 Nov 2022, 04:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

   

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান নোমান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

   

তিনি বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন তিনি।

     

সালাউদ্দিন খান আরও বলেন, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেন এবং কোন সময় এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।

   

তিনি বলেন, নিহত নারী ও যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।