Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্যতিক্রমী আয়োজনে পরিচ্ছন্নতাকর্মীকে বিদায় দিল মেলান্দহ পুলিশ

admin • 03 Jul 2024, 06:36 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
ব্যতিক্রমী আয়োজনে পরিচ্ছন্নতাকর্মীকে বিদায় দিল মেলান্দহ পুলিশ

থানার কোনো ওসি, এএসআই, এসআই এমনকি পুলিশ কনস্টেবলও নই চাকরি থেকে অবসরে যাওয়া হাবিবুর রহমান নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে ব্যতিক্রমী স্মৃতিময় বিদায় জানিয়েছে জামালপুরের মেলান্দহ থানার পুলিশ সদস্যরা।

তার অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে থানার হল রুম মেলান্দহ থানার সকল সদস্যদের অংশগ্রহণে সোমবার (১ জুন) রাতে অবসর জনিত কারণে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। এসময় অবসরে যাওয়া পরিচ্ছন্নতাকর্মী হাবিবুর রহমান ও তার সহধর্মিণী, নাতীও উপস্থিত ছিলো।

মেলান্দহ থানা পুলিশের আয়োজনে থানার সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে ওই-কর্মচারীর হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহাম্মদ, ওসি তদন্ত কবির হোসেন ও সেকেন্ড অফিসার ফয়জুর রহমান মাসুম।

 

হল রুমে বিদায় সংবর্ধনা শেষে থানার সকল সদস্য হাবিবুর রহমান কে বিদায় জানাতে গাড়ির কাছে গিয়ে দাড়ান। আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পর থানার গাড়ির ওসি’র আসনে তাকে বসানো হয়।

 

একই গাড়িতে তার সাথে থাকা স্ত্রী ও নাতনীকেও বসানো হয়। পরে ধীরগতিতে গাড়িটি থানা থেকে বের হয়। এ সময় থানার পুলিশ সদস্যরা পায়ে হেটে থানার গেট পর্যন্ত গিয়ে বিদায় জানান। পরে অবসরে যাওয়া পরিচ্ছন্নতা কর্মী হাবিবুরকে তার নিজ বাড়ী পৌছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

 

পরিচ্ছন্নতা কর্মী মোঃ হাবিবুর রহমান তিনি দীর্ঘ ২৫ বছর মেলান্দহ থানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে অবসরে গেলেন। শেষ সময়ে তাকে গাড়িতেই পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়ি মেলান্দহ পৌর শহরের মলিকাডাঙ্গা এলাকায়।

   

অবসরে যাওয়া পরিচ্ছন্নতা কর্মী মোঃ হাবিবুর রহমান বলেন, সাধারণত এভাবে কোনো এসআই বা পুলিশ কনস্টেবল এভাবে বিদায় দেওয়া হয়। একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরির শেষ ও বিদায়ের সময়ে আমি এভাবে সম্মানিত হবো তা কখনও কল্পনা করিনি। আমি মনে করি এরকম ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজনে পুলিশ বিভাগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমাকে ও আমার পরিবারকে সম্মানিত করার জন্য থানার সকল কর্মকর্তা ও আমার সহকর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, আমরা একত্রে কাজ করার সস্মৃতিকে হৃদয়ে লালন করি। হাবিবুর রহমান পরিচ্ছন্নতাকর্মী হলেও আমরা একই পরিবারের সদস্য। তাকে কখনো আলাদা ভাবে দেখা হয়নি। তার বিদায়ের দিনটি স্বরনীয় করে রাখতে এবং তাকে সম্মানিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।