Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

admin • 05 Dec 2024, 08:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক শট সার্কিটে সৃষ্ট আগুনে ফেরিওয়ালার একমাত্র বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি কয়া ইউনিয়নের কালোয়া গ্রামে বুধবার রাত দশটার দিকে ঘটেছে।

 

ভুক্তভোগী দাউদ জোয়ার্দ্দার জানান, তিনি বাইসাইকেলে ফেরি করে শাড়ি কাপড় বিক্রি করেন। বুধবার রাত দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট তার একমাত্র বসত ঘরে আগুন লেগে যায়।

   

এলাকাবাসী অনেক চেষ্টা করে আগুনে নিয়ন্ত্রণে আনতে না পারলে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সমর্থ হলেও ঘরে রাখা আসবাবপত্র নগদটাকা ও বসত ঘরটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

 

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। সারাজীবনের সঞ্চিত অর্থে গড়া বসতঘর সহ সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।