Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো

admin • 04 Jul 2025, 09:45 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে এসব হাসপাতালে পাঁচশ’ টাকায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও ২ হাজার টাকায় আরটিপিসিআর টেস্ট করা যাবে। আগে আরটিপিসিআর টেস্টের খরচ ছিল ৩ হাজার টাকা।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।

 

নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত চব্বিশ ঘন্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

 

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।