Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেশি বয়সে বিয়ে করেন সিলেটের ছেলে-মেয়েরা,কম বয়সে রাজশাহী

admin • 03 Dec 2023, 07:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেশি বয়সে বিয়ে করেন সিলেটের ছেলে-মেয়েরা,কম বয়সে রাজশাহী

দেশে সবচেয়ে দেরিতে বিয়ে করেন সিলেট বিভাগের ছেলে-মেয়েরা। এই বিভাগের ছেলেদের বিয়ের গড় বয়স ২৭ বছর; আর মেয়েদের বিয়ের গড় বয়স ২১ বছর ৪ মাস।

 

অন্যদিকে দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে কম বয়সে বিয়ে হয় রাজশাহী বিভাগের মেয়েদের। এই বিভাগের মেয়েদের বিয়ের সর্বনিম্ন গড় বয়স ১৮ বছর ৬ মাস। এ তথ্য জানিয়েছে।

 

গেলো (২৯ নভেম্বর) বুধবারবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জাতীয় প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

এদিকে জাতীয়ভাবেই বাড়ছে দেরিতে বিয়ে করার প্রবণতা। বর্তমানে জাতীয় পর্যায়ে পুরুষের বিয়ের গড় বয়স ২৫ বছর ৩ মাস; আর মেয়েদের ক্ষেত্রে ১৯ বছর ৩ মাস। যদিও ২০২১ সালের বিবিএসের অন্য এক জরিপে বলা হয়েছিল, পুরুষের বিয়ের গড় বয়স ২৪ বছর ৪ মাস; আর মেয়েদের ক্ষেত্রে তা ১৮ বছর ৭ মাস। আইন অনুযায়ী, সরকারিভাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর।

 

অপর দিকে বিয়েতে খুব বেশি দেরি করেন না ময়মনসিংহের ছেলেরা। দেশে সবচেয়ে কম বয়সে বিয়ে করেন এই বিভাগের ছেলেরা। তাদের বিয়ের গড় বয়স ২৪ বছর ১ মাস।

   

ময়মনসিংহের ছেলেদের মতো কম বয়সে বিয়ে করেন রংপুর, রাজশাহী ও খুলনার ছেলেরাও। এই চার বিভাগের ছেলেদের বিয়ের গড় বয়স ২৪ বছর। এর বাইরে চট্টগ্রামের ছেলেদের বিয়ের গড় বয়স ২৬ বছর ও ঢাকায় তা ২৫ বছর ৬ মাস।

 

সর্বশেষ জনশুমারির তথ্য বলছে, দেশে ১০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর প্রায় ২৯ শতাংশ বর্তমানে অবিবাহিত। আর বিবাহিত মোট জনগোষ্ঠী ৬৫ শতাংশ। বাকি জনগোষ্ঠী হয় বিধবা, নয়তো বিপত্নীক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।