Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বেশি দামে পন্য বিক্রি, জামালপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা

admin • 23 Sep 2023, 09:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেশি দামে পন্য বিক্রি, জামালপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রি করার অপরাধে জামালপুরের মেলান্দহে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানাকালে ৩ ব্যবসায়ীকে আট হাজার জরিমানা করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞার নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় শহরের মেলান্দহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার দেখাতে না পারা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মেলান্দহ কাঁচা বাজারের সুপ্তি স্টোরের মালিক মোঃ বিল্লাল হোসেনকে দুই হাজার, নুর ইসলাম স্টোরের মালিক মো. নুর ইসলামকে তিন হাজার ও আলুহাটি রনি এন্টারপ্রাইজের মালিক চান মিয়াকে তিন হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত আলু, পেয়াঁজ সহ পন্যের মুল্য বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

 

সতর্কতা হিসেবে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশনা না মানলে পরবর্তীতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ও মেলান্দহ থানা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক সিদ্দিকী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।