Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বেরোবিতে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

admin • 23 Mar 2023, 10:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার ( ২২ মার্চ)  রাত ১১ ঘটিকায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী লোকনাথ সরকার এবং সাধারণ সম্পাদক হিসবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিপন মিয়া নির্বাচিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি: মেঘলা আক্তার মীম, হৃদি অর্জয়িতা, শিরীন সুলতানা, সাদিয়া জাহান তন্নী।যুগ্ম-সাধারণ সম্পাদক: আজমীর মাসুদ, আতিকুর রহমান, সেতু মণি, রাদিয়া ববি ও সাংগঠনিক সম্পাদক:নাফিজ ভূঁইয়া, প্রচার সম্পাদক: সায়মন কবির,দপ্তর সম্পাদক :আহসানুল আলম শান্ত উপ-দপ্তর সম্পাদক: সালমান মিয়া ,কোষাধ্যক্ষ তানসিন জাহান ,ক্রিড়া সম্পাদক হিসেবে ইমরান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৫ জনকে কার্যকরী সদস্য ঘোষণা করা হয়েছে।

 

সভাপতি লোকনাথ সরকার বলেন, ছাত্রকল্যাণ সমিতি হল একটি গণসংগঠন যা ছাত্র-ছাত্রীদের সমাজে উন্নয়নে এবং তাদের শিক্ষার্থী জীবন উন্নয়নের কাজ করে থাকে। একজন নতুন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাদের সমিতির কাজের উদ্দেশ্য পূরণে, সকল শিক্ষার্থীর পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

 

টাংগাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি, টাঙ্গাইল জেলা হতে আসা শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমিও এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো বলে আশাবাদী।

 

সাধারণ সম্পাদক শিপন মিয়াবলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে। সেইসাথে বর্তমান সভাপতি লোকনাথ সরকার দাদা সহ নবনির্বাচিত সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

   

আমরা টাঙ্গাইল থেকে শত মাইল পাড়ি দিয়ে যারা বেরোবিতে অধ্যয়নরত আছি, সবাই একসাথে মিলেমিশে নতুনভাবে ৭৫ একরের এই ক্যাম্পাসে একেঅপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করে সামনের দিকে ধাবিত হতে পারি। সেই লক্ষ্যকেই সামনে রেখে একে-অপরের যেকোনো সমস্যায় যেন পাশে থাকতে পারি।

 

উল্লেখ্য টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি, টাঙ্গাইল জেলা হতে আগত শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।