যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
যশোর র্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ তাজা ককটেল পড়ে রয়েছে।
পরে র্যাব- ৬ ক্যাম্পের একটি গোয়েন্দা দল ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ২১টি ককটেল সুতালি দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





