Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

admin • 06 Oct 2024, 07:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের মৃত ফজল রহমানের ছেলে।

গতকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে সোবহানের সঙ্গে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও হাত দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, নিহত সোবহানের ছয় মেয়ে ও দুই ছেলে। ছোট ছেলে কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় রিকশাচালক। এর আগেও তিনি বাবাকে মারধর করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবদেন তৈরি করে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।