'গাছ লাগান পরিবেশ বাঁচান' এমন স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে জাহিদ ফাউন্ডেশনের সহযোগীতায় 'সবুজায়ন' কর্মসূচির আওতায় প্রথমে কাবিল উদ্দিন আইডিয়াল স্কুল চত্বরে ও পরে হাটস হরিপুর সহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
কাবিল উদ্দিন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সামসুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ'র চেয়ারম্যান ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ।
এসময় সেখানে জাহিদ ফাউন্ডেশনের পরিচালক জাহিদ হাসান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: তৈমুর রেজা তুহিনসহ স্কুলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাবিল উদ্দিন আইডিয়াল স্কুল চত্বর ও হাটস হরিপুর সহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরন করা হয়।





