তোফাজ্জেল হোসাইন তুহিন,কক্সবাজার:
ইনএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী এইচআরএইচ ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত তিনি দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
এর মধ্যে আগামী বুধবার রোহিঙ্গা ক্যাম্প এবং খুরুশকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসবেন তিনি। রবিবার (১৭ মার্চ) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আসরোফা ইমদাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০ মার্চ দুপুর ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
এরপর তিনি বিকেল ৪ টা ৪.৪৫ পর্যন্ত খুরুশকুলে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর সেখান থেকে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে নৈশভোজে অংশ নিবেন তিনি।
সফর শেষে শুক্রবার (২২ মার্চ) ঢাকা ত্যাগ করবেন তিনি।





