Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বুজরুক বাড়ীয়া গ্রামের ডক্টরেট হিসেবে প্রথম ডিগ্রি পেলেন শরিফুল

admin • 18 Feb 2024, 03:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বুজরুক বাড়ীয়া গ্রামের ডক্টরেট হিসেবে প্রথম ডিগ্রি পেলেন শরিফুল

সাহাদত হোসেন, বগুড়া (সদর) বগুড়া

বগুড়ার সদর উপজেলার বুজরুক বাড়ীয়া গ্রামে প্রথম ডক্টরেট হিসেবে ডিগ্রি পাওয়ার গৌরব অর্জন করেছেন ড. মোঃ শরিফুল ইসলাম। তাইওয়ানের সু চি বিশ্ববিদ্যালয়, (Chi University, Hualien) থেকে স্কুল অব মেডিসিন অনুষদের ফার্মাকোলজি এন্ড টক্সকোলজি বিভাগ থেকে ("IPPBR-International students postgraduate program for biomedical research") নামে এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. মোঃ শরিফুল ইসলাম গ্রামের প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জন করায় গ্রামজুড়ে আনন্দ বিরাজ করছে। শরিফুল ইসলাম বুজরুক বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি পাশ করে।

 

এরপর বগুড়া কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি পাশ করে পরবর্তীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব অর্নাস ও মাস্টার্স পাশ করে যথাক্রমে ২০১২ ও ২০১৬ সালে। পরে তাইওয়ান সরকারের বৃত্তি নিয়ে এ পিএইচডি ডিগ্রি অর্জন করল শরিফুল।

 

ছোট বেলা থেকেই মেধাবী ছিলো সে কঠোর পরিশ্রম আর ইচ্ছে শক্তির কারণেই তাঁর এ অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে তার প্রাক্তন শিক্ষকরা।এলাকার শিক্ষার্থীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তারা বলেন, আসুন সকল প্রতিকূলতা পাশ কাটিয়ে নিজে আলোকিত হই,সমাজ ও দেশ কে আলোকিত করি।

  মিরর/ সাকিব
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।