কুষ্টিয়ার খোকসা উপজেলার ১১ বীর মুক্তিযোদ্ধা পরিবার পেয়েছেন ‘বীর নিবাস’। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।
এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে ভার্চ্যুয়ালি ‘বীর নিবাস’ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্যে খোকসার ১১টি পরিবারকে দেওয়া বীর নিবাসও ছিল।
"বীর নিবাস" বীর মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাবেক কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন শেখ সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা রোকনুদ্দিন বিশ্বাস সাবেক সহঃ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হবি) সাবেক সহঃ কমান্ডার, খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, তাদের কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাসগুলো নির্মাণ করা হচ্ছে। এই উপজেলায় মোট ৩২ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবাস দেয়া হবে । প্রতিটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ১১টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। এবং বাকি ২১ বীর নিবাসের কাজ চলমান রয়েছে।





