জামালপুরের মেলান্দহে বিশ্ববিদ্যালয় দিবস ও নবীন বরন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নবাগত উপাচার্য প্রফেসর ড. কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আব্দুল মান্নান খান, রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আঃ ছাত্তার,ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস.এম ইউসুফ আলী, জামালপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ পৌরমেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাছসার আহম্মেদ স্বাধীন, যুগ্ন আহ্বায়ক এহসানুল ফকির তাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মির্জা আজম এম.পি ও উপাচার্য তাদের বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং গুণগত শিক্ষা, দক্ষতা ও গবেষণার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে জানান। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





