Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

admin • 02 Feb 2024, 07:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৭ তম আসর। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার মাঠ।

 

ইজতেমায় যোগ দিতে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। অনেকেই আশ্রয় নেন সড়কে।

 

শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন– মাওলানা আহম্মেদ বাটলার। সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের ওমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।

 

প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।