Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

admin • 06 Feb 2024, 09:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ের ৬ মাস পর স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের খালুর ছোট ভাই সিয়াম। সম্পর্কে মামা সিয়ামের সঙ্গে ভাগ্নি শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬/৭ মাস পূর্বে পরিবারের অজান্তে তারা দু'জনে বিয়ে করে। সিয়াম তার স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

   

কিন্তু শাহিনুর এবং সিয়াম সম্পর্কে মামা-ভাগ্নি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি। এ নিয়ে দুই পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে সোমবার সিয়াম ও শাহিনুর চালের পোকা নিরোধের কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

   

এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেয়ার পথে শাহিনুর মারা যায় এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।

 

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।