Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

admin • 21 Oct 2024, 04:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়েও বিয়ে না করায় গত তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না দেয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন তিনি।

পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দাপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন ওই তরুণী। অভিযুক্ত প্রেমিকের নাম নাদিম মিয়া (২৬)। তিনি ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। 

প্রেমিকা আফরিন বেগম অভিযোগ করে বলেন, ৭ বছর আগে থেকে নাদিমের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সে প্রায় সময় ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার সঙ্গে দেখা করতো। নাদিম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। নাদিমকে আমি বিয়ের কথা বললে সে বলে বিয়ে করবে, কিন্তু গোপন রাখতে হবে। আবার বলে যে তোকে বিয়ে করবো না। এক পর্যায়ে ২০২২ সালে ৪ নভেম্বর আমার আরেক জায়গায় বিয়ে হয়। আমি সেখানে ৩ দিন থাকার পর বাড়িতে এলে নাদিম আমাকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে এবং বিয়ের আশ্বাস দেয়। পরে আমি স্বামীর সংসার ত্যাগ করি। এখন আমাকে সে বিয়ে করতে রাজি হয় না। 

তিনি আরও বলেন, গত ১৫ দিন ধরে নাদিমের সঙ্গে যোগাযোগ না থাকায় আমি তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ৩ দিন যাবত আমি এ বাড়িতে রয়েছি। এখনো আমার বিষয়ে নাদিম এবং তার পরিবার কোনো সিদ্ধান্ত নেয়নি। আমার বাবা-মা আমাকে আর ফিরিয়ে নিবে না। নাদিম বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই।

এ বিষয়ে কথা বলতে নাদিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নাদিমের বাবা শাহজাহান মিয়া বলেন, আমি একমাস আগে আমার ছেলেকে গালমন্দ করায় সে বাড়ি ছেড়ে চলে যায়। গত ১ মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ছেলেকে ফিরে পেলে আমি কী করবো সিদ্ধান্ত নিতে পারতাম। তাই আমি মেয়েকেও কোনো আশ্বাস দিতে পারছি না। আমার ছেলের নিখোঁজের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, প্রেম সম্পর্কিত কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।